কোষাধ্যক্ষ
কোষাধ্যক্ষ [ kōṣādhyakṣa ] বি. ধনাগারের কর্তা বা রক্ষক, cashier, treasurer. [সং. কোষ + অধ্যক্ষ]।
কোষ
কোষ [ kōṣa ] বি. ১. আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); ২. খাপ (কোষবদ্ধ তরোয়াল); ৩. ভাণ্ডার (রাজকোষ); ৪. ধনরাশি (কোষাগার); ৫. কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); ৬. প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; ৭. (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); ৮. অভিধান (শব্দকোষ); ৯. মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); ১০. মঞ্জুষা, পেটিকা; ১১. কোষা; ১২. রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। কোষকার–বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। কোষকার–বি. অভিধানপ্রণেতা। কোষবৃদ্ধি–বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ।