ক কবল কবল [ kabala ] বি. ১. গ্রাস; একগাল (এক কবল ভাত); ২. কুলকুচো (মুখে জল নিয়ে কবল করা); ৩. অধিকার; জবরদখল (শক্ত একটা লোকের কবলে পড়েছে)। [সং. ক (=শরীর) + √ বল্ + অ]। কবলধারণ–বি. কুলকুচা, gargle. কবলিত, কবলীকৃত–বিণ. ১. গ্রাস করা বা জবরদখল করা হয়েছে এমন; ২. ভক্ষিত।
ক কবরী কবরী [ kabarī ] বি. ১. খোঁপা; ২. বেণী; ৩. নারীর কেশবিন্যাস। [সং. ক (=মস্তক) + √ বৃ + অ + ঈ]। কবরীভূষণ–বি. খোঁপার গয়না।
ক কবন্ধ কবন্ধ [ kabandha ] বি. ১. স্কন্ধকাটা, মস্তকহীন ব্যক্তি বা প্রাণী; ২. মস্তকহীন দেহধারী ভূতবিশেষ; ৩. রাহু। [সং. ক. (=মস্তক) + √ বন্ধ্ + অ]।
ক কব্জি কব্জি, কবজি [ kabji, kabaji ] বি. মণিবন্ধ, পুরোবাহু ও করতলের সন্ধিস্হল, wrist (কবজিতে ঘড়ি বাঁধা)। [আ. কব্জা + বাং. ই]
ক কবজি কবজি, কব্জি [ kabaji, kabji ] বি. মণিবন্ধ, পুরোবাহু ও করতলের সন্ধিস্হল, wrist (কবজিতে ঘড়ি বাঁধা)। [আ. কব্জা + বাং. ই] কবজিঘড়ি–বি. হাতঘড়ি, wrist-watch.