কবি
কবি [ kabi ] বি. ১. কবিতারচয়িতা; ২. পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; ৩. যার কল্পনাশক্তি প্রবল; ৪. একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। কবিওয়ালা–বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। কবিকঙ্কণ–বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। কবিকল্পনা–বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। কবিগান–বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। কবিপ্রসিদ্ধি–বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। কবিবর–বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই–দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে...