ক কবুল কবুল [ kabula ] বি. স্বীকার (দোষ কবুল করা)। বিণ. ১. স্পষ্ট; ২. সত্য বলে স্বীকৃত; দায়িত্ব স্বীকারপূর্বক কৃত (কবুল জবাব); ৩. স্বীকৃত (আল্লার কাছে প্রার্থনা কবুল হোক)। [আ. ক’বূল]। কবুলজমা–বি. স্বীকৃত বা প্রতিশ্রুত কর বা খাজনা।
ক কবিরাজি কবিরাজি–বি. কবিরাজের কাজ, আয়ুর্বেদীয় চিকিত্সা। বিণ. কবিরাজসংক্রান্ত; কবিরাজকৃত (কবিরাজি চিকিত্সা)।
ক কবিরাজ কবিরাজ [ kabi-rāja ] বি. ১. কবিশ্রেষ্ঠ; ২. আয়ুর্বেদীয় চিকিত্সক, বৈদ্য। [সং. কবি + রাজন্; বাং. নিত্য সমাস]। কবিরাজি–বি. কবিরাজের কাজ, আয়ুর্বেদীয় চিকিত্সা। বিণ. কবিরাজসংক্রান্ত; কবিরাজকৃত (কবিরাজি চিকিত্সা)।
ক কবিরপন্হী কবিরপন্হী [ kabira-panhī ] বিণ. বি. কবিরের প্রচারিত ধর্মীয় মতের সমর্থক ও অনুসরণকারী। [কবির + বাং. পন্হী (পন্হি)]।