কৌচ

কৌচ [ kauca ] বি. ১. পালঙ্ক; ২. বসবার গদিযুক্ত আসনবিশেষ। [ইং. couch]।

কোহিনুর

কোহিনুর [ kōhinura ] বি. ১. মহামূল্য হীরকবিশেষ; ২. (আল.) অত্যন্ত মূল্যবান বস্তু; ৩. গৌরবস্বরূপ ব্যক্তি। [ফা. কোহ্-ই নূর]।

কোহল

কোহল [ kōhala ] বি. ১. মদবিশেষ; ২. সুরাসার, alcohol; ৩. বাদ্যযন্ত্রবিশেষ। [তু. আ. আল্কোহল্]।

কোষ্ঠীবিচার

কোষ্ঠীবিচার–বি. কোষ্ঠী বা জন্মপত্রিকা বিশ্লেষণ করে জাতকের অতীত বর্তমান ভবিষ্যত্ গণনা করা।   ==================== বিঃদ্রঃ আমরা এখানে কারো কোষ্ঠীবিচার করি না। এটা একটা অভিধান মাত্র, শুধু শব্দের অর্থ দেয়া হয়। তাই দয়া করে কারো জন্ম তারিখ দিয়ে কোষ্ঠীবিচার চেয়ে কমেন্ট দেবেন না।

কোষ্ঠী

কোষ্ঠী [ kōṣṭhī ] বি. (জ্যোতিষ শাস্ত্রানুযায়ী) জন্মপত্রিকা, যাতে জন্ম সময়ের গ্রহরাশি ও নক্ষত্রাদির অবস্হান বিচার করে মানবজীবনের শুভাশুভ নিরূপণ করা হয়। [সং. কোষ্ঠ + ঈ]। কোষ্ঠীবিচার–বি. কোষ্ঠী বা জন্মপত্রিকা বিশ্লেষণ করে জাতকের অতীত বর্তমান ভবিষ্যত্ গণনা করা।

কোষ্ঠবদ্ধ

কোষ্ঠবদ্ধ, কোষ্ঠবদ্ধতা–বি. কোষ্ঠকাঠিন্য, constipation.

কোষ্ঠশুদ্ধি

কোষ্ঠশুদ্ধি–বি. কোষ্ঠ পরিষ্কার হওয়া; যথোচিত পরিমাণ মল বার হওয়া।

কোষ্ঠকাঠিন্য

কোষ্ঠকাঠিন্য–বি. মলাশয়ের মল ঠিকমতো পরিষ্কার না হওয়া; মলে কাঠিন্যহেতু মলত্যাগে কষ্টবোধ।

কোষ্ঠ

কোষ্ঠ [ kōṣṭha ] বি. ১. প্রকোষ্ঠ, ঘর; ২. গৃহের অভ্যন্তর; ৩. শস্যের গোলা; ৪. পেটের ভিতরের মলভাণ্ড, মলাশয় (কোষ্ঠ পরিষ্কার হয়নি)। [সং. √ কুষ্ (=নিঃসারণ) + থ]। কোষ্ঠকাঠিন্য–বি. মলাশয়ের মল ঠিকমতো পরিষ্কার না হওয়া; মলে কাঠিন্যহেতু মলত্যাগে কষ্টবোধ। কোষ্ঠবদ্ধ, কোষ্ঠবদ্ধতা–বি. কোষ্ঠকাঠিন্য, constipation. কোষ্ঠশুদ্ধি–বি. কোষ্ঠ পরিষ্কার হওয়া; যথোচিত পরিমাণ মল বার হওয়া।