কৌতূহলী

কৌতূহলী–বিণ. আগ্রহী; কৌতূহল উদ্রেককারী (‘কৌতূহলী পুষ্পগন্ধ’: রবীন্দ্র)।

কৌতূহল

কৌতূহল [ kautūhala ] বি. (কোনোকিছু) জানার বা দেখার জন্য মানসিক চঞ্চলতা; নতুন বা অজ্ঞাত বিষয়ে আগ্রহ (ব্যাপারটা জানার জন্য আমার কৌতূহল চেপে রাখতে পারছি না)। [সং. কুতূহল + অ]। কৌতূহলী–বিণ. আগ্রহী; কৌতূহল উদ্রেককারী (‘কৌতূহলী পুষ্পগন্ধ’: রবীন্দ্র)। কৌতূহলোদ্দীপক–বিণ. কৌতূহল জাগায় এমন; কৌতূহল উদ্রেককারী।

কৌতুকী

কৌতুকী (-কিন্)–বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী।

কৌতুকাবহ

কৌতুকাবহ–বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক।

কৌতুক

কৌতুক [ kautuka ] বি. ১. আমোদ, মজা; ২. ঠাট্টা, তামাশা, পরিহাস; ৩. উত্সব; ৪. কৌতুহল, ঔত্সুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ–বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্)–বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী।

কৌণিক

কৌণিক [ kauṇika ] বিণ. ১. কোণসম্বন্ধীয়; ২. কোনাচে, কোনাকুনি (কৌণিক দূরত্ব)। [সং. কোণ + ইক]।

কৌটিল্য

কৌটিল্য [ kauṭilya ] বি. ১. কুটিলতা, ক্রূরতা; ২. বক্রতা; ৩. মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের কূটনীতিবিশারদ মন্ত্রী এবং ‘অর্থশাস্ত্র’-প্রণেতা চাণক্যের অপর নাম। [সং. কূটিল + য]।

কৌটো

কৌটো, কৌটা [ kauṭō, kauṭā ] বি. ঢাকনিযুক্ত ছোট পাত্রবিশেষ (মশলার কৌটো)। [দেশি]।

কৌটা

কৌটা, কৌটো [ kauṭā, kauṭō ] বি. ঢাকনিযুক্ত ছোট পাত্রবিশেষ (মশলার কৌটো)। [দেশি]।