কৌলিক

কৌলিক [ kaulika ] বিণ. ১. কুলসম্বন্ধীয়; ২. বংশপরম্পরাগত (কৌলিক আচার, কৌলিক পদবি); ৩. কুলাচার বা কুলধর্ম অনুযায়ী ; ৪. কুলধর্ম প্রবর্তনকারী; ৫. বামাচারী তান্ত্রিক সাধক। ☐ বি. তন্তুবায়, তাঁতি। [সং. কুল + ইক]।

কৌল

কৌল [ kaula ] বিণ. ১. কুলক্রমাগত, কুলপরম্পরায় আগত; ২. সদ্বংশজাত, কুলীন। ☐ বি. ১. বামাচারী তান্ত্রিক (কৌলধর্ম); ২. (তন্ত্রমতে) শিব ও শক্তির একাত্মতা। [সং. কুল + অ]।

কৌর্ম

কৌর্ম [ kaurma ] বি. কূর্মপুরাণ। ☐ বিণ. কূর্মসম্বন্ধীয়। [সং. কূর্ম + অ]।

কৌরবেয়

কৌরবেয়, কৌরব্য–বিণ. কুরুরাজের বংশে জাত; কুরুবংশীয়।

কৌরব্য

কৌরব্য, কৌরবেয়–বিণ. কুরুরাজের বংশে জাত; কুরুবংশীয়।

কৌরব

কৌরব [ kauraba ] বি. ১. কুরুবংশধর; ২. দুর্যোধনাদি শত ভ্রাতা। [সং. কুরু + অ]। কৌরব্য, কৌরবেয়–বিণ. কুরুরাজের বংশে জাত; কুরুবংশীয়।

কৌমোদকী

কৌমোদকী [ kaumōdakī ] বি. বিষ্ণুর গদা। [সং. কুমোদক (=বিষ্ণু) + অ + ঈ]।

কৌমুদী

কৌমুদী [ kaumudī ] বি. ১. জ্যোত্স্না, চাঁদের আলো; ২. (শব্দের শেষে সমাসবদ্ধ হলে) আলোকিত করে এমন ব্যাখ্যা (ব্যাকরণ কৌমুদী, সিদ্ধান্ত কৌমুদী)। [সং. কুমুদ + অ + ঈ]। কৌমুদীপতি–বি. চন্দ্র।

কৌমার্য

কৌমার্য [ kaumārya ] বি. অবিবাহিত অবস্হা, কৌমার। [সং. কুমার + য]।