ক কৌশাম্বী কৌশাম্বী [ kauśāmbī ] বি. বত্সরাজ উদয়নের রাজধানী; প্রয়াগের নিকটবর্তী নগরবিশেষ। [সং. কুশাম্ব + অ + ঈ]।
ক কৌসল্যা কৌসল্যা, কৌশল্যা [ kausalyā, kauśalyā ] বি. (রামায়ণে) রাজা দশরথের প্রথমা পত্নী, রামের জননী। [সং. কোশল + য + আ]।
ক কৌশল্যা কৌশল্যা, কৌসল্যা [ kauśalyā, kausalyā ] বি. (রামায়ণে) রাজা দশরথের প্রথমা পত্নী, রামের জননী। [সং. কোশল + য + আ]।
ক কৌশল কৌশল [ kauśala ] বি. ১. কুশলতা, নিপুণতা; ২. কারিগরি, সাধনচাতুর্য (শিল্পকৌশল); ৩. ছল, ফন্দিফিকির (কৌশলে কার্যোদ্ধার করা)। [সং. কুশল + অ]। কৌশলী–বিণ. ১. কুশলতাসম্পন্ন, নিপুণ; ২. ফিকিরবাজ, ফন্দিবাজ।
ক কৌলেয়ক কৌলেয়ক, কৌলেয় [ kaulēẏaka, kaulēẏa ] বি. সত্কুলজাত কুকুর। ☐ বিণ. সত্কুলজাত, কুলীন। [সং. কুল + এয়, ক]।
ক কৌলেয় কৌলেয়, কৌলেয়ক [ kaulēẏa, kaulēẏaka ] বি. সত্কুলজাত কুকুর। ☐ বিণ. সত্কুলজাত, কুলীন। [সং. কুল + এয়, ক]।
ক কৌলীন্য কৌলীন্য [ kaulīnya ] বি. ১. কুলমর্যাদা, কুলীনত্ব; আভিজাত্য; ২. কুলীন প্রথা। [সং. কুলীন + য]।