ক্বণিত

ক্বণিত–বিণ. ১. ধ্বনিত, ঝংকৃত; ২. শব্দায়মান।

ক্বণন

ক্বণন–বি. ধ্বনিত বা ঝংকৃত করা; ধ্বনি বা ঝংকার।

ক্বণ

ক্বণ [ kbaṇa ] বি. বীণা সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রের ধ্বনি; নিক্বণ।  [সং. √ ক্বণ্ (শব্দ করা) + অ]। ক্বণন–বি. ধ্বনিত বা ঝংকৃত করা; ধ্বনি বা ঝংকার। ক্বণিত–বিণ. ১. ধ্বনিত, ঝংকৃত; ২. শব্দায়মান।

ক্বচিত্

ক্বচিত্ [ kbacit ] অব্য. ক্রি-বিণ. ১. কোথাও; ২. কখনো; ৩. খুব কম, প্রায় না (সেখানে ক্বচিত্ যাই)। [সং. ক্ব + চিত্]।

কৌস্তুভ

কৌস্তুভ [ kaustubha ] বি, নারায়ণের বক্ষোভূষণ, সমুদ্রমন্হনের ফলে যে সুপ্রসিদ্ধ মণি পাওয়া গিয়েছিল। [সং. কুস্তুভ (=বিষ্ণু, নারায়ণ) + অ]।

কৌষেয়

কৌষেয় [ kauṣēẏa ] কৌশেয়-র বানানভেদ।

কোষিকী

কোষিকী [ kōṣikī ] কৌশিকী-র বানানভেদ।

কৌশিকী

কৌশিকী [ kauśikī ] বি. ১. আদ্যশক্তির রূপবিশেষ-পুরাণমতে কালিকার কোষ বা কায় থেকে জাত; ২. রচনার প্রকারভেদ (কৌশিকীবৃত্তি); ৩. সংগীতের রাগবিশেষ। [সং. কৌশিক + ঈ]।

কৌশেয়

কৌশেয়, কৌশিক২ [ kauśēẏa, kauśika ] বিণ. রেশমের তৈরি, রেশমি। [সং. কোশ + ইক, এয়]।

কৌশিক

কৌশিক১  [ kauśika ] বি. কুশিক মুনির পুত্র, বিশ্বামিত্র। [সং. কুশিক + অ]। কৌশিক২, কৌশেয় [ kauśika, kauśēẏa ] বিণ. রেশমের তৈরি, রেশমি। [সং. কোশ + ইক, এয়]।