ক্যাঁচরক্যাঁচর

ক্যাঁচরক্যাঁচর, ক্যাঁচক্যাঁচ–অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ।

ক্যাঁচক্যাঁচ

ক্যাঁচক্যাঁচ, ক্যাঁচরক্যাঁচর–অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ।

ক্যাঁচরম্যাচর

ক্যাঁচরম্যাচর–অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)।

ক্যাঁচক্যাঁচানি

ক্যাঁচক্যাঁচানি–বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)।

ক্যাঁচ

ক্যাঁচ–অব্য. বি. ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কাটবার (কল্পিত) ধ্বনিবিশেষ (ক্যাঁচ করে খানিকটা চুল কেটে দিল)। [ ধ্বন্যা ]। ক্যাঁচক্যাঁচ, ক্যাঁচরক্যাঁচর–অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ। ক্যাঁচরম্যাচর–অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)। ক্যাঁচক্যাঁচানি–বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)।

ক্যাঁক

ক্যাঁক–অব্য. আকস্মিক আঘাত উত্তেজনা বা বেদনাব্যঞ্জক ধ্বনিবিশেষ (লাথি খেয়ে ক্যাঁক করা, ক্যাঁক করে লাথি মারা)। ধ্বন্যা.]। ক্যাঁক ক্যাঁক করা–ক্রি. বি. কর্কশ স্বরে বিরক্তি বা রাগ প্রকাশ করা। ক্যাঁক কেঁকে–বিণ. কর্কশ (ক্যাঁককেঁকে গলা)।

ক্বথ

ক্বথ, ক্বাথ [ kbatha, kbātha ] বি. জলে সিদ্ধ করে প্রস্তুত ঘন নির্যাস বা সার অংশ। [সং. √ ক্বথ্ + অ]।

ক্বাথ

ক্বাথ, ক্বথ [ kbātha, kbatha ] বি. জলে সিদ্ধ করে প্রস্তুত ঘন নির্যাস বা সার অংশ। [সং. √ ক্বথ্ + অ]।