ক্যাথলিক

ক্যাথলিক [ kyāthalika ] বি. বিণ. খ্রিস্টীয় ধর্মসম্প্রদায়বিশেষ বা সেই ধর্মসম্প্রদায়সম্বন্ধীয় (ক্যাথলিক ধর্ম)। [ইং. Catholic]।

কাডার

কাডার, ক্যাডার [ kāḍāra, kyāḍāra ] বি. ১. সৈন্যদলের নিয়মিত সদস্য; ২. রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre < লা. quadro]।

ক্যাডার

ক্যাডার, কাডার [ kyāḍāra, kāḍāra ] বি. ১. সৈন্যদলের নিয়মিত সদস্য; ২. রাজনীতিক দল বা সংগঠনের কর্মিবৃন্দ (রাজনীতিক দলগুলো তাদের ক্যাডারদের বোঝাক)। [ইং. ফ. cadre < লা. quadro]।

ক্যাটালগ

ক্যাটালগ [ kyāṭālaga ] বি. সুবিন্যস্ত তালিকা বা সূচি (বইয়ের ক্যাটালগ)। [ইং. catalogue]।

ক্যাঙ্গারু

ক্যাঙ্গারু, ক্যাঙারু [ kyāṅāru, kyāṅgāru ] বু. অস্ট্রেলিয়ার উদ্ভিদভোজী চতুষ্পদ অঙ্কগর্ভ প্রাণিবিশেষ-এদের সামনের পা দুটি পিছনের পায়ের তুলনায় অস্বাভাবিকরকম ছোট বলে এরা প্রাগৈতিহাসিক জীবজগতের নমুনারূপে পরিগণিত। [ইং. kangaroo]।

ক্যাঙারু

ক্যাঙারু, ক্যাঙ্গারু [ kyāṅāru, kyāṅgāru ] বু. অস্ট্রেলিয়ার উদ্ভিদভোজী চতুষ্পদ অঙ্কগর্ভ প্রাণিবিশেষ-এদের সামনের পা দুটি পিছনের পায়ের তুলনায় অস্বাভাবিকরকম ছোট বলে এরা প্রাগৈতিহাসিক জীবজগতের নমুনারূপে পরিগণিত। [ইং. kangaroo]।

ক্যাঁত্

ক্যাঁত্, ক্যাঁত–অব্য. লাথি মারার শব্দ (ক্যাঁত ক্যাঁত করে লাথি মারছে)। [ধ্বন্যা.]।

ক্যাঁত

ক্যাঁত, ক্যাঁত্–অব্য. লাথি মারার শব্দ (ক্যাঁত ক্যাঁত করে লাথি মারছে)। [ধ্বন্যা.]।

ক্যাটকেটে

ক্যাটকেটে, ক্যাঁটকেঁটে–বিণ. ১. মর্মভেদী; ২. কর্কশ ও চড়া বা তীব্র (ক্যাঁটকেঁটে রং, ক্যাটকেটে কথা)।

ক্যাটক্যাট

ক্যাটক্যাট, ক্যাঁটক্যাঁট–অব্য. বারবার বিঁধে যাবার কল্পিত ধ্বনিবিশেষ; কর্কশভাবে কথা বলার ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]।