ক্যানভাস
ক্যানভাস১ [ kyāna-bhāsa ] বি. ১. তাঁবু, চিত্রপট প্রভৃতির জন্য ব্যবহৃত শক্ত মোটা কাপড়বিশেষ, ক্যাম্বিস; ২. চিত্রপট (বিরাট ক্যানভাস জুড়ে ছবি)। [ইং. canvas]। ক্যানভাস২ [ kyāna-bhāsa ] বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)। [ইং. canvass]।
ক্যানক্যান
ক্যানক্যান [ kyāna-kyāna ] অব্য. অনুনয়বিনয় সহযোগে নাকি সুরে কথা বলা (ক্যানক্যান করছ কেন?)। [ধ্বন্যা.]। ক্যানকেনে–বিণ. ক্যানক্যান করে এমন।