ক কাপালিক কাপালিক [ kāpālika ] বি. ১. নরকপালধারী ও শ্মশানবাসী বামাচারী তান্ত্রিকবিশেষ, তান্ত্রিক সন্ন্যাসীবিশেষ; ২. কপালী বা কপালিজাতি, কৃষিজীবী হিন্দু জাতিবিশেষ। [সং. কপাল + ইক]।
ক কাপড় কাপড় [ kāpaḍ ] বি. বস্ত্র, বসন। [সং. কর্পট]। কাপড়-চোপড়–বি. পোশাকপরিচ্ছদ। কাপড় ছাড়া–ক্রি. বি. পোশাক বদল করা (তোমরা বসো, আমি ওপরে গিয়ে কাপড়টা ছেড়ে আসি)।
ক কাপ কাপ১ [ kāpa ] বি. পেয়ালা। [ইং. cup]। কাপ২ [ kāpa ] বি. ১. বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; ২. ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। ☐ বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী (‘ঐ এল শিব বুড়া কাপ’: ভা. চ.)। [সং. কপট]।
ক কান্য-কুব্জ কান্য-কুব্জ (কান্যকুব্জ) [ kānya-kubja ] বি. আধুনিক কনৌজের প্রাচীন নাম। ☐ বিণ. কান্যকুব্জসম্বন্ধীয়, কনৌজি (কান্যকুব্জ ব্রাহ্মণ)। [সং. কান্যকুব্জ + অ]।