ক কাফের কাফের, কাফির [ kāphēra, kāphira ] বি. ১. ইসলামধর্মে অবিশ্বাসী বা ইসলামবিরোধী লোক; ২. নিষ্ঠুর ব্যক্তি। [আ. কাফির্]।
ক কাফতান কাফতান, কাপ্তান২ [ kāphatāna, kāptāna ] বি. মেয়েদের লম্বা ঝুলের ঢোলা ফ্রকজাতীয় জামাবিশেষ। [তুর. কাফ্তান্]।
ক কাপ্তান কাপ্তান১, কাপ্তেন [ kāptāna, kāptēna ] বি. ১. জাহাজের অধ্যক্ষ; ২. সেনাপতি; ৩. খোলায়াড়দের প্রধান বা দলপতি; ৪. (অশি.) হীন আমোদপ্রমোদরত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনী ব্যক্তি। [ইং. captain]। কাপ্তান২, কাফতান [ kāptāna, kāphatāna ] বি. মেয়েদের লম্বা ঝুলের ঢোলা ফ্রকজাতীয় জামাবিশেষ। [তুর. কাফ্তান্]।
ক কাপুরুষত্ব কাপুরুষত্ব, কাপুরুষতা–বিণ. কাপুরুষ, সাহসহীন ও পুরুষ নামের অযোগ্য ব্যক্তি; ভয়ে কর্তব্য বা আত্মসম্মান বিসর্জন দেয় এমন অপদার্থ ব্যক্তি।
ক কাপুরুষতা কাপুরুষতা, কাপুরুষত্ব–বিণ. কাপুরুষ, সাহসহীন ও পুরুষ নামের অযোগ্য ব্যক্তি; ভয়ে কর্তব্য বা আত্মসম্মান বিসর্জন দেয় এমন অপদার্থ ব্যক্তি।
ক কাপুরুষ কাপুরুষ [ kāpuruṣa ] বি. সাহসহীন ও পুরুষ নামের অযোগ্য ব্যক্তি; ভয়ে কর্তব্য বা আত্মসম্মান বিসর্জন দেয় এমন অপদার্থ ব্যক্তি। ☐ বিণ. ভীরু, সাহসহীন; অপদার্থ। [সং. কু (কা) + পুরুষ]। বি. কাপুরুষতা, কাপুরুষত্ব।
ক কাপুড়িয়া কাপুড়িয়া, কাপুড়ে [ kāpuḍiẏā, kāpuḍē ] বিণ. কাপড়সম্বন্ধীয় (কাপুড়ে পাটি)। ☐ বি. ১. কাপড় ব্যবসায়ী (কাপুড়েরা প্রতি সপ্তাহে এই হাটে আসে); ২. কাপড়বিলাসী (কাপুড়ে বাবু)। [বাং. কাপড় + ইয়া > এ]।
ক কাপুড়ে কাপুড়ে, কাপুড়িয়া [ kāpuḍē, kāpuḍiẏā ] বিণ. কাপড়সম্বন্ধীয় (কাপুড়ে পাটি)। ☐ বি. ১. কাপড় ব্যবসায়ী (কাপুড়েরা প্রতি সপ্তাহে এই হাটে আসে); ২. কাপড়বিলাসী (কাপুড়ে বাবু)। [বাং. কাপড় + ইয়া > এ]।