কাবিল

কাবিল [ kābila ] বিণ ১. উপযুক্ত; লায়েক; ২. গুণবান; ৩. যোগ্য। [আ. কা’বিল্]।

কাবাড়ি

কাবাড়ি, কাবারি [ kābāri, kābāḍi ] বি. ১. মাংসবিক্রেতা; ২. শিকারি; ৩. বাঁশের বাখারি। [সং. কর্বট]।

কাবারি

কাবারি, কাবাড়ি [ kābāri, kābāḍi ] বি. ১. মাংসবিক্রেতা; ২. শিকারি; ৩. বাঁশের বাখারি। [সং. কর্বট]।

কাবার

কাবার [ kābāra ] বিণ. শেষ, সমাপ্ত, খতম (দিন কাবার, রাত কাবার, পুরো খাবার কাবার করেছি)। ☐ বি. শেষ দিন (মাসকাবার)। [আ. কুব্র্; তু. পো. acabar]।

কাবাব-চিনি

কাবাব-চিনি [ kābāba-cini ] বি. গোলমরিচের মতো এবং মশলা হিসাবে বা ওষুধে ব্যবহৃত ফলবিশেষ, cubeb. [আ. ক’বাব্ + চি. চিনি]।

কাবাব

কাবাব [ kābāba ] বি. শলাকায় বা শিকে বিদ্ধ করে বিশেষ পদ্ধতিতে সেঁকা মাংস। [আ. ক’বাব্]।

কাবা

কাবা১ [ kābā ] বি. আলখাল্লাজাতীয় মুসলমানি জামাবিশেষ। [আ. ক’বা]। কাবা২ [ kābā ] বি. মক্কার বিখ্যাত মসজিদ যা মুসলমানদের সর্বপ্রধান তীর্থ। [আ. কা’বা]।

কাফিলা

কাফিলা, কাফেলা [ kāphilā, kāphēlā ] বি. তীর্থযাত্রীর দল; (সাধারণত উট-আরোহী) ভ্রমণকারীর দল। [আ. কাফিলা]।

কাফেলা

কাফেলা, কাফিলা [ kāphēlā, kāphilā ] বি. তীর্থযাত্রীর দল; (সাধারণত উট-আরোহী) ভ্রমণকারীর দল। [আ. কাফিলা]।

কাফির

কাফির, কাফের [ kāphēra, kāphira ] বি. ১. ইসলামধর্মে অবিশ্বাসী বা ইসলামবিরোধী লোক; ২. নিষ্ঠুর ব্যক্তি। [আ. কাফির্]।