কাব্য
কাব্য [ kābya ] বি. ১. ভাবপ্রধান ও রসঘন বাক্য; ২. পদ্যসাহিত্য; ৩. কবিতাগ্রন্হ (রবীন্দ্রনাথের ‘পূরবী’ কাব্য); ৪. গদ্যে বা পদ্যে লিখিত ভাবাশ্রয়ী রসাত্মক রচনা (গদ্যকাব্য, নাট্যকাব্য, দৃশ্যকাব্য)। [সং. কবি + য]। কাব্যকলা–বি. কাব্য রচনার কৃতি বা কৌশল। কাব্যজগত্–বি. ১. কবিসমাজ; ২. কবিকল্পিত জগত্, ভাবজগত্; কবিতায় প্রতিফলিত জগত্। কাব্যরস–বি. কবিতার রস অর্থাত্ মাধুর্য। কাব্যরসিক–বি. কাব্যরস উপলব্ধি করতে পারে এমন ব্যক্তি। কাব্যানুশীলন, কাব্যালোচনা–বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা।