কামচারী

কামচারী (-রিন্)–বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. কামচারিণী।

কামচর

কামচর–বি. স্বেচ্ছাচার। ☐ বিণ. সেচ্ছাচারী।

কামকলা

কামকলা–বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র।

কামকলহ

কামকলহ–বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া।

কাম

কাম১ [ kāma ] বি. কাজ। [সং. কর্ম; তু. হি. কাম]। কাম২ [ kāma ] বি. কন্দর্পদেব, মদন, অনঙ্গ। [সং. √কম্ + ণিচ্ + অ]। কাম৩ [ kāma ] বি. ১. কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); ২. অনুরাগ; ৩. যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। কামকলহ–বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। কামকলা–বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। কামকেলি–বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। কামক্ষুধা–বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। কামগন্ধ–বি. কামের আভাস বা লেশ। কামচর–বি. স্বেচ্ছাচার। ☐ বিণ. সেচ্ছাচারী। কামচারী (-রিন্)–বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. কামচারিণী। কামজ–বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। কামজ্বর–বি. তীব্র সম্ভোগেচ্ছা। কামদ–বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। ☐ বি....

কাব্যালোচনা

কাব্যালোচনা, কাব্যানুশীলন–বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা।

কাব্যানুশীলন

কাব্যানুশীলন, কাব্যালোচনা–বি. কাব্য সম্বন্ধে চর্চা বা আলোচনা; কাব্যচর্চা।