কামাগ্নি

কামাগ্নি, কামানল–বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা।

কামসূত্র

কামসূত্র, কামশাস্ত্র–বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র।

কামশাস্ত্র

কামশাস্ত্র, কামসূত্র–বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র।

কামরূপী

কামরূপী (-পিন্), কামরূপ–বিণ. ১. ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; ২. সুন্দর; ৩.কামরূপজাত; কামরূপসম্বন্ধীয়।

কামরূপ

কামরূপ১, কামরূপী (-পিন্)–বিণ. ১. ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; ২. সুন্দর। কামরূপ২ [ kāma-rūpa ] বি. আসামের অন্তর্গত স্হানবিশেষ।

কামশর

কামশর, কামবাণ–বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে।

কামবাণ

কামবাণ, কামশর–বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে।

কামবশায়িতা

কামবশায়িতা, কামবসায়িতা–বি. ১. অলৌকিক শক্তিবিশেষ; ২. নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; ৩. ইন্দ্রিয়নিগ্রহশক্তি।