কামরাঙ্গা

কামরাঙ্গা, কামরাঙা [ kāma-rāṅgā, kāma-rāṅā ] বি. পাঁচটি শিরাযুক্ত অম্ল স্বাদের ফলবিশেষ। [সং. কর্মরঙ্গ]।

কামরাঙা

কামরাঙা, কামরাঙ্গা [ kāma-rāṅā, kāma-rāṅgā ] বি. পাঁচটি শিরাযুক্ত অম্ল স্বাদের ফলবিশেষ। [সং. কর্মরঙ্গ]।

কামরা

কামরা [ kāmarā ] বি. কক্ষ, ঘর। [পো. camara]।

কামনা

কামনা [ kāmanā ] বি. অভিলাষ, ইচ্ছা, মনোরথ। [সং. √ কম্ + ণিচ্ + অন + আ]।

কামদুঘা

কামদুঘা [ kāma-dughā ] বি. বিণ. কামধেনু বা কামধেনুর মতো অভীষ্টপূরণকারিণী। [সং. কাম্ + √ দুহ্ + অ + আ (স্ত্রী.)]।

কামদার

কামদার–বিণ. কারুকার্যবিশিষ্ট।

কামদানি

কামদানি, (বর্জি.) কামদানী [ kāmadāni, kāmadānī ] বি. ১. কাপড়ের ফুল তোলার কাজ, এমব্রয়ডারি; ২. সল্মা চুমকি প্রভৃতির কাজ করা কাপড়; ৩. তুলোর কাপড়ের উপর জরি বসানোর কাজ। [হি. কাম্দানী]।

কামড়ি

কামড়ি১, কামড়ানি–বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি–বি. ১. পরস্পর ক্রমাগত দংশন; ২. মারামারি। কামড়ি২ [ kāmaḍi ] বি. ধাতুর পাতের কিনারা মুড়ে দেওয়া জোড়। [দেশি]।

কামড়ানি

কামড়ানি, কামড়ি১–বি. কামড়ের ভাব বা যন্ত্রণাবোধ। কামড়া-কামড়ি–বি. ১. পরস্পর ক্রমাগত দংশন; ২. মারামারি। কামড়ি২ [ kāmaḍi ] বি. ধাতুর পাতের কিনারা মুড়ে দেওয়া জোড়। [দেশি]।

কামড়ানো

কামড়ানো, কামড়া–ক্রি. বি. দংশন করা, দাবি করা; সবলে চেপে ধরা (মেশিনটা তার হাত কামড়ে ধরেছে); দৃঢ়সংলগ্ন হয়ে থাকা (মাটি কামড়ে থাকা)।