ক কামার কামার [ kāmāra ] বি. যে ব্যক্তি লৌহদ্রব্য গড়ে, কর্মকার। [সং. কর্মকার > কর্মার]। কামারনি–বি. (স্ত্রী.) কামারের স্ত্রী। কামারশালা–বি. কামারের কারখানা বা কর্মস্হল।
ক কামাখ্যা কামাখ্যা [ kāmākhyā ] বি. (স্ত্রী.) ১. হিন্দুদের তীর্থরূপে পরিগণিত বাহান্ন মহাপীঠের অন্যতম, আসামে গুয়াহাটির নিকটস্হ পর্বতবিশেষ (এখানে সতীর অঙ্গ পতিত হয়েছিল বলে মনে করা হয়); ২. কামাখ্যা তীর্থের অধিষ্ঠাত্রী দেবী। [সং. কাম৩. + আখ্যা]।
ক কামাক্ষী কামাক্ষী [ kāmākṣī ] বি. (স্ত্রী.) (সুন্দর চক্ষু বলে) কামাখ্যা দেবী। [সং. কাম + অক্ষি + ঈ]।
ক কামান কামান [ kāmāna ] বি. মহাশক্তিশালী আগ্নেয় ক্ষেপণাস্ত্রবিশেষ, তোপ। [ফা. কমান্; তু. ইং. cannon]।
ক কামানি কামানি১–বি. ক্ষৌরকারের অর্থাত্ নাপিতের মজুরি। কামানি২ [ kāmāni ] বি. ধনুকাকৃতি স্প্রিংবিশেষ। [ফা. কমান্]।
ক কামাই কামাই১ [ kāmāi ] বি. আয়, রোজগার। কামাই২ [ kāmāi ] বি. ১. অনুপস্হিতি, গরহাজিরি (কাজে কামাই); ২. বিরাম (বৃষ্টির কামাই নেই)। [ফা. কম্ঈ]।
ক কামানো কামানো, কামা [ kāmānō, kāmā ] ক্রি. বি. ১. ক্ষৌরকর্ম করা, ক্ষুর দিয়ে চাঁছা; খেউরি করা, দাড়িগোঁফ চাঁছা; ২. আয় করা, রোজগার করা (টাকা কামানো)। [বাং. কাম + আ, আনো]।
ক কামা কামা, কামানো [ kāmā, kāmānō ] ক্রি. বি. ১. ক্ষৌরকর্ম করা, ক্ষুর দিয়ে চাঁছা; খেউরি করা, দাড়িগোঁফ চাঁছা; ২. আয় করা, রোজগার করা (টাকা কামানো)। [বাং. কাম + আ, আনো]।