ক কামুক কামুক [ kāmuka ] বিণ. ১. কামপরবশ, রমণাভিলাষী; ২. অভিলাষী। [সং. √ কম্ + উক]। স্ত্রী. কামুকা, কামুকী।
ক কামিল কামিল [ kāmila ] বি. বিণ. ১. ওস্তাদ; কর্মকুশল; ২. পণ্ডিত; ৩. শিল্পী; ৪. স্বর্ণকার। [পা. কামিল্]।
ক কামিনী কামিনী [ kāminī ] বি. ১. রমণী; ২. পত্নী; ৩. সুগন্ধি ফুলবিশেষ। [সং. কাম + ইন্ + ঈ]। কামিনীসুলভ–বিণ. স্ত্রীজাতির পক্ষে স্বাভাবিক বা মানানসই।
ক কামিন কামিন [ kāmina ] বি. (স্ত্রী.) ১. দাসী, ঝি; ২. নারীশ্রমিক (কলিয়ারির কামিন)। তু. কুলি-কামিন। [দেশি]।
ক কামাল করা কামাল করা–ক্রি. বি. প্রশংসনীয় কাজ করা বা অসাধারণ সাফল্য অর্জন করা (তুমি তো কামাল করে দিয়েছ ভাই)।
ক কামাল কামাল [ kāmāla ] বি. নৈপুণ্য; অসাধারণ কর্ম বা কর্মসাধন। [আ. ক’মাল্]। কামাল করা–ক্রি. বি. প্রশংসনীয় কাজ করা বা অসাধারণ সাফল্য অর্জন করা (তুমি তো কামাল করে দিয়েছ ভাই)।