কায়স্হা

কায়স্হা, (অশু.) কায়স্হিনী বি. (স্ত্রী.); ১. কায়স্হজাতীয়া নারী; ২. কায়স্হের পত্নী (‘নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা’: দীন.)।

কায়স্হ

কায়স্হ [ kāẏasha ] বি. ১. কায়েত, হিন্দু জাতিবিশেষ; ২. (অপ্র.) কেরানি, সরকারি কর্মচারীবিশেষ। [সং. কায় + √ স্হা + অ]। কায়স্হা, (অশু.) কায়স্হিনী বি. (স্ত্রী.); ১. কায়স্হজাতীয়া নারী; ২. কায়স্হের পত্নী (‘নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা’: দীন.)।

কায়দা

কায়দা [ kāẏadā ] বি. ১. কৌশল, দক্ষতা; ২. ব্যবহার, আচার-আচরণ (আদবকায়দা); ৩. দমন (শত্রুকে কায়দা করা); ৪. সুযোগ, অধিকার (এবার তাকে কায়দায় পেয়েছি)। তু. বেকায়দা। [আ. কা’য়েদা]।

কায়সিদ্ধি

কায়সিদ্ধি–বি. যৌগিক সাধনার দ্বারা দেহের অমরত্ব লাভ।

কায়সাধনা

কায়সাধনা–বি. দেহকে অমর করবার যৌগিক সাধনা।

কায়মনোবাক্যে

কায়মনোবাক্যে–ক্রি-বিণ. দেহে মনে ও কথায় অর্থাত্ সর্বপ্রকারে।

কায়ব্যূহ

কায়ব্যূহ–বি. (বৈ. সা.) একসঙ্গে বহু দেহ রচনা বা ধারণ, যা কেবল যোগীর পক্ষে সম্ভব; একই শরীরের অবিকল সেইরকম বহু শরীর হওয়া (‘ব্রজদেবীগণ শ্রী রাধার কায়ব্যূহরূপ’: চৈ.চ.)।

কায়চিকিত্সা

কায়চিকিত্সা–বি. (আয়ু.) জ্বরাদি শারীরিক রোগের চিকিত্সা।

কায়ক্লেশে

কায়ক্লেশে–ক্রি-বিণ. কষ্টেসৃষ্টে (কায়ক্লেশে দিন যাপন করছে)।