কারকুন

কারকুন [ kāra-kuna ] বি. জমিদারির বা বিষয়সম্পত্তির তত্ত্বাবধায়ক। [ফা.কার্কুন্]।

কারকিত

কারকিত [ kāra-kita ] বি. কৃষিকার্যাদি; চাষের জন্য জমি তৈরির কাজ, জমি পাট করা; চাষের তদবির। [দেশি, তু. কারু + কৃত্য]।

কারক

কারক [ kāraka ] বিণ. কর্মসম্পাদক, সাধক (অনিষ্টকারক, পুষ্টিকারক)। ☐বি. (ব্যাক.) ক্রিয়ার সঙ্গে যার অন্বয় বা সম্পর্ক আছে (কর্তৃকারক, কর্মকারক, করণকারক)। [সং. √ কৃ + অক]। বিণ. (স্ত্রী.) কারিকা।

কার

কার১ [ kāra ] কাহার -এর চলিত রূপ। কার২ [ kāra ] বি. পাকানো সরু সুতো। [ইং. cord]। কার৩ [ kāra ] বি. ফ্যাসাদ; ঝামেলা; সংকট (আচ্ছা কারে পড়েছি)। [ফা. কার্]। কার৪ [ kāra ] বি. ১. যে করে; নির্মাতা, রচনাকারী;শিল্পী (স্বর্ণকার, মালাকার, রূপকার); ২. উক্তি, উচ্চারণ (জয়জয়কার, হুংকার); ৩. কার্য, ক্রিয়া (নমস্কার, আবিষ্কার); ৪. অক্ষর বা তার চিহ্ন (অ-কার, ও-কার)। [সং. √ কৃ + অ]। কার৫ [ kāra ] -কের সম্বন্ধার্থ বাংলা প্রত্যয়বিশেষ (আজিকার, আজকের, আগেকার, ভিতরকার)।

কায়েমি

কায়েমি–বিণ. স্হায়ী (কায়েমি বন্দোবস্ত); সুদৃঢ়; বহুকাল যাবত্ বিনা বাধায় চলছে এমন (কায়েমি অধিকার, কায়েমি স্বার্থ)।

কায়েম

কায়েম [ kāẏēma ] বিণ. ১. দৃঢ়, মজবুত; ২. স্হায়ী, পাকা (চাকরিতে কায়েম হওয়া); ৩. যথাবত্, যেমন আছে তেমনি (কায়েম থাকা)। [আ. কায়িম্]। কায়েমি–বিণ. স্হায়ী (কায়েমি বন্দোবস্ত); সুদৃঢ়; বহুকাল যাবত্ বিনা বাধায় চলছে এমন (কায়েমি অধিকার, কায়েমি স্বার্থ)।

কায়েত

কায়েত [ kāẏēta ] বি. কায়স্হ। [সং. কায়স্হ > প্রা. কায়ত্থ]।

কায়িক

কায়িক [ kāẏika ] বিণ. দৈহিক, শারীরিক (কায়িক পরিশ্রম)। [সং. কায় + ইক]।

কায়া

কায়া [ kāẏā ] বি. দেহ, শরীর (ছায়া ও কায়া)। [সং. কায়]।

কায়স্হিনী

কায়স্হিনী (অশু.), কায়স্হা–বি. (স্ত্রী.) ১. কায়স্হজাতীয়া নারী; ২. কায়স্হের পত্নী (‘নবীনের কায়স্হিনী পতিশোকে ব্যাকুলা’: দীন.)।