ক কারা কারা১–কাহারা-র কথ্য রূপ। কারা২ [ kārā ] বি. জেলখানা, কয়েদ (কারারুদ্ধ)। [সং. √ কৃ + অ + আ]। কারাগার–বি. জেলখানা, কয়েদখানা। কারাপাল–বি. জেলখানার অধ্যক্ষ, jailor (স.প.)। কারাবাস–বি. বন্দিত্ব; বন্দি হিসাবে কারাগারে বাস। কারারক্ষী–বি. কারাগারের প্রহরী।
ক কারবাই কারবাই, কাররবাই, কাররওয়াই [ kāra-bāi, kāra-rabāi, kāra-rōẏāi ] বি. ১. কর্মকৌশল; ২. কারসাজি; ৩. আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]।
ক কাররওয়াই কাররওয়াই, কারবাই, কাররবাই [ kāra-rōẏāi, kāra-bāi, kāra-rabāi ] বি. ১. কর্মকৌশল; ২. কারসাজি; ৩. আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]।
ক কাররবাই কাররবাই, কাররওয়াই, কারবাই [ kāra-rabāi, kāra-rōẏāi, kāra-bāi ] বি. ১. কর্মকৌশল; ২. কারসাজি; ৩. আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]।