কারেণ্ট

কারেণ্ট১ [ kārēṇṭa ] বি. ১. জলস্রোত; ২. বিদ্যুত্প্রবাহ। [ইং. current]। কারেণ্ট২ [ kārēṇṭa ] বিণ. চলতি, চলছে বা ব্যবহৃত হচ্ছে এমন। [ইং. current]। কারেণ্ট আকাউণ্ট–বি. ব্যাংকে চলতি আমানত বা জমা।

কারেনসি নোট

কারেনসি নোট [ kārēnasi nōṭa ] বি. পত্রমুদ্রা, কাগজি মুদ্রা, টাকার নোট। [ইং. currency note]।

কারুণ্য

কারুণ্য [ kāruṇya ] বি. করুণার ভাব, দয়াগুণ; অনুকম্পা (তাঁর অন্তর কারুণ্যে পূর্ণ)। [সং. করুণা + য (স্বার্থে)]।

কারুণিক

কারুণিক [ kāruṇika ] বিণ. করুণাময়, অন্যের দুঃখে কাতর (পরম কারুণিক বুদ্ধ)। [সং. করুণা + ইক]।

কারু সমবায়

কারু সমবায়–বি. কারিগরদের শিল্পোত্পাদন ও শিল্পদ্রব্য বিক্রয়ের সমবায় প্রতিষ্ঠান, guild.

কারুকর্মী

কারুকর্মী (-কর্মিন্), কারুশিল্পী (-ল্পিন্)–বি. বিণ. কারিকর, craftsman, artisan.

কারুশিল্পী

কারুশিল্পী (-ল্পিন্), কারুকর্মী (-কর্মিন্)–বি. বিণ. কারিকর, craftsman, artisan.

কারুশিল্প

কারুশিল্প, কারুকর্ম, কারুকলা–বি. কাঠের কাজ, ধাতুর কাজ প্রভৃতি কারিগরি শিল্প, প্রধানত হাতের কাজ, crafts (স.প.)।

কারুকলা

কারুকলা, কারুশিল্প, কারুকর্ম–বি. কাঠের কাজ, ধাতুর কাজ প্রভৃতি কারিগরি শিল্প, প্রধানত হাতের কাজ, crafts (স.প.)।