কার্পটিক

কার্পটিক–বিণ. বি. ১. তীর্থযাত্রী; ২. ছিন্ন বস্ত্র পরেছে এমন; ৩. উমেদার।

কার্পট

কার্পট [ kārpaṭa ] বি. ১. জীর্ণ বস্ত্রখণ্ড, ন্যাকড়া, কানি; ২. উমেদার। [সং. কর্পট (ছেঁড়া কাপড়) + অ সম্বন্ধার্থে]।

কার্তিকেয়

কার্তিকেয়–বি. শিব-পার্বতীর পুত্র ও দেবসেনাপতি (কৃত্তিকার দ্বারা পালিত বলে এই নাম)।

কার্তিক

কার্তিক [ kārtika ] বি. ১. বাংলা সনের সপ্তম মাস; ২. কার্তিকেয়, শিব-পার্বতীর পুত্র। [সং. কৃত্তিকা + অ]। কার্তিকেয়–বি. শিব-পার্বতীর পুত্র ও দেবসেনাপতি (কৃত্তিকার দ্বারা পালিত বলে এই নাম)। কেলে কার্তিক, নব কার্তিক, লোহার কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুত্সিত লোক।

কার্ড

কার্ড [ kārḍa ] বি. মোটা কাগজখণ্ড, পুরু কাগজের ফলক। [ইং. card]।

কার্টুন

কার্টুন [ kārṭuna ] বি. ব্যঙ্গচিত্র। [ইং. cartoon]।

কার্টিজ

কার্টিজ [ kārṭija ] বি. বন্দুকের টোটা। [ইং. cartridge]।

কার্কশ্য

কার্কশ্য [ kārkaśya ] বি. কর্কশতা; রুক্ষতা (কণ্ঠস্বরের কার্কশ্য)। [সং. কর্কশ + য (ভাবে)]।