ক্রমনিম্ন

ক্রমনিম্ন–বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)।

ক্রমণ

ক্রমণ–বি. গমন; পদক্ষেপ; পায়চারি।

ক্রম

ক্রম [ krama ] বি. ১. ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); ২. প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); ৩. নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); ৪. অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); ৫. গমন; পদক্ষেপ (পরিক্রম); ৬. অতিক্রম (কালক্রমে); ৭. বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ক্রমণ–বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ক্রমনিম্ন–বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ক্রমপর্যায়–বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ক্রমবর্ধমান–বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ক্রমবিকাশ–বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ক্রমভঙ্গ–বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ক্রমমাণ–বিণ. ইতস্তত গমনশীল। ক্রমশ, (বর্জি.) ক্রমশঃ (-শস্)–ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ক্রমহ্রাসমাণ–বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত–বিণ. ১. পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); ২. ধারাবাহিক; ৩. অবিরাম (ক্রমাগত...

ক্রব্যাদ

ক্রব্যাদ (-দ্)–বি. ১. মাংসাশী জন্তু; ২. রাক্ষস।

ক্রব্য

ক্রব্য [ krabya ] বি. কাঁচা বা অপক্ক মাংস। [সং. √ ক্রপ্ + য]। ক্রব্যাদ (-দ্)–বি. ১. মাংসাশী জন্তু; ২. রাক্ষস।

ক্রন্দিত

ক্রন্দিত [ krandita ] বিণ. ১. রোদনকারী; ২. রুদিত। [সং. √ ক্রন্দ্ + ত]। ☐ বি. ১. রোদন; ২. আহ্বান, পরস্পর স্পর্ধা।

ক্রন্দসী

ক্রন্দসী [ krandasī ] বি. আকাশ ও পৃথিবী; স্বর্গ-মর্ত। [ঋগ্বৈদিক সং. ক্রন্দস্ + ঈ]।