কার্যকারী

কার্যকারী (কারিন্), কার্যকর–বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. কার্যকরী, কার্যকারিণী।

কার্যকর

কার্যকর, কার্যকারী (কারিন্)–বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. কার্যকরী, কার্যকারিণী।

কার্য

কার্য [ kārya ] বি. ১. কাজ, কর্ম; ২. প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); ৩. ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। ☐ বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। কার্যকর, কার্যকারী (কারিন্)–বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. কার্যকরী, কার্যকারিণী। কার্যকরতা, কার্যকারিতা–বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। কার্যকলাপ–বি. কাজকর্ম, নানাবিধ কাজ। কার্যকারণ সম্বন্ধ–বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। কার্যকাল–বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। কার্যকুশল–বিণ. দক্ষ, কর্মণিপুণ। কার্যক্রম–বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. কার্যক্ষম–বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। কার্যগতিকে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। কার্যঞ্চাগে–অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে।...

কার্মুক

কার্মুক [ kārmuka ] বি. ১. ধনুক; ২. (জ্যামি.) জ্যামিতিক ক্ষেত্রবিশেষ. চাপ, arc (বি.প.)। [সং. কর্মন্ + উক]।

কার্মিক

কার্মিক [ kārmika ] বিণ. ১. যার উপর সূচিকর্ম করা হয়েছে এমন, (সাধারণত) সূচিকর্মের দ্বারা কারুকার্য করা হয়েছে এমন; ২. বিচিত্র; ৩. নির্মিত কর্মসম্বন্ধীয়। [সং. কর্মন্ + ইক]।

কারবা

কারবা, কার্বা [ kārabā,  kārbā ] বি. গোলাবপাশ, গোলাপজল রাখার পাত্র। [ফা. কারাবা]।

কার্বা

কার্বা, কারবা [ kārbā, kārabā ] বি. গোলাবপাশ, গোলাপজল রাখার পাত্র। [ফা. কারাবা]।

কারফিউ

কারফিউ, কার্ফু [ kāra-phiu, kārphu ] বি. সান্ধ্য আইন। [ইং. curfew]।

কার্ফু

কার্ফু, কারফিউ [ kārphu, kāra-phiu ] বি. সান্ধ্য আইন। [ইং. curfew]।

কার্পাস

কার্পাস [ kārpāsa ] বি. তুলাবিশেষ, কাপাস। [সং. কার্পাসী; তু. প্রাকৃ. কাপাস]।