কালশুদ্ধি

কালশুদ্ধি–বি. ১. কালের শুদ্ধি; ২. (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ।

কালরাত্রি

কালরাত্রি–বি. ১. যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; ২. (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ।

কালভৈরব

কালভৈরব–বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ।

কালব্যাজ

কালব্যাজ–বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব; গড়িমসি।

কালবোশেখি

কালবোশেখি (কথ্য.), কালবৈশাখী–বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি।

কালবৈশাখী

কালবৈশাখী (কথ্য.) কালবোশেখি–বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি।

কালবেলা

কালবেলা–বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ।

কালপুরুষ

কালপুরুষ–বি. ১. যমের অনুচরবিশেষ; ২. পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion.

কালধর্ম

কালধর্ম–বি. ১. মৃত্যু; কালের ধর্ম; ২. বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; ৩. কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে।