কলাতিক্রম

কলাতিক্রম, কালাতিপাত, কালাত্যয় [ kalāti-krama, kālāti-pāta, kālātyaẏa ] বি. সময়ক্ষেপ, সময়যাপন, সময় কাটানো। [সং. কাল২+ অতিক্রম, অতিপাত, অত্যয়]।

কালাজ্বর

কালাজ্বর [ kālā-jbara ] বি. প্লীহা ও রক্তাল্পতাযুক্ত জ্বররোগবিশেষ। [অসম. কালা আজর]।

কালাজিন

কালাজিন [ kālājina ] বি. কৃষ্ণসারের চামড়া। [সং. কাল3 + অজিন]।

কালানল

কালানল, কালাগ্নি [ kālānala, kālāgni ] বি. প্রলয়াগ্নি, প্রলয়কালের সৃষ্টিনাশক অগ্নি। [সং. কাল২ + অগ্নি, অনল]।

কালাগ্নি

কালাগ্নি, কালানল [ kālāgni, kālānala ] বি. প্রলয়াগ্নি, প্রলয়কালের সৃষ্টিনাশক অগ্নি। [সং. কাল২ + অগ্নি, অনল]।

কালাগুরু

কালাগুরু [ kālāguru ] বি. কৃষ্ণচন্দন। [সং. কাল৩ + অগুরু]।

কালাকাল

কালাকাল [ kālākāla ] বি. ১. সুসময় ও দুঃসময়; উপযুক্ত ও অনুপযুক্ত সময়; ২. (জ্যোতিষ.) শুদ্ধ ও অশুদ্ধ বা শুভ ও অশুভ সময়। [সং. কাল২ + অকাল]।

কালেংড়া

কালেংড়া, কালাংড়া [ kālēṇḍā, kālāṇḍā ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [তু. কলিঙ্গ + ড়া]।

কালাংড়া

কালাংড়া, কালেংড়া [ kālāṇḍā, kālēṇḍā ] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [তু. কলিঙ্গ + ড়া]।