ক ক্রমাগত ক্রমাগত–বিণ. ১. পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); ২. ধারাবাহিক; ৩. অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ☐ ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)।
ক ক্রমান্বয়ে ক্রমান্বয়ে–ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)।
ক ক্রমে ক্রমে–ক্রি-বিণ. ১. ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; ২. এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)।
ক ক্রমোন্নত ক্রমোন্নত–বিণ. ১. ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; ২. ক্রমে উঁচু হয়ে গেছে এমন।