কালাপাহাড়
কালাপাহাড় [ kālā-pāhāḍ ] বি. ১. মুসলমান আমলের ইতিহাসবিশ্রুত হিন্দু ব্রাহ্মণ যিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং বহু মন্দির ধ্বংস করে কালাপাহাড় নামে পরিচিত হন; ২. (আল.) স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; ৩. প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধী ব্যক্তি। [বাং. কালা২. + পাহাড়]। কালাপাহাড়ি–বিণ. বি. কালাপাহাড়ের মতো; কালাপাহাড়ের মতো আচরণ।
কালানুক্রমিক
কালানুক্রমিক [ kālānu-kramika ] বিণ. কালের বা সময়ের পারস্পর্য অনুসারে, কালের পারস্পর্য অনুসরণকারী কালানুক্রমিক বর্ণনা), chronological. [সং. কাল২. + অনুক্রম + ইক]।