কালিক

কালিক [ kālika ] বিণ. ১. সময়সম্পর্কিত, সাময়িক; ২. কালে উত্পন্ন; ৩. সময়োপযোগী। [সং. কাল২. + ইক]।

কালি কষা

কালি কষা, কালি করা–ক্রি. বি. ক্ষেত্রফল বার করা।

কালি করা

কালি করা, কালি কষা–ক্রি. বি. ক্ষেত্রফল বার করা।

কালি

কালি১ [ kāli ] বি. ১. সংকলন; একত্রীকরণ; ২. ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)। [সং. √ কল্]। কালি করা, কালি কষা–ক্রি. বি. ক্ষেত্রফল বার করা। কালি২ [ kāli ] বি. ১. লেখার বা ছাপার রঞ্জিত তরলবিশেষ, মসি (লেখার কালি, লাল কালি); ২. অন্ধকার, মালিন্য (মনের কালি সহজে দূর হয় না); ৩. কলঙ্ক (কুলে কালি দেওয়া); ৪. ভুসো (প্রদীপের কালি, তেলকালি মাথা)। [সং. কালী]। কালিঝুলি–বি. মসি ও ঝুল।

কালাশৌচ

কালাশৌচ [ kālāśauca ] বি. মাতাপিতার বা মাতাপিতার তুল্য গুরুজনের মৃত্যুজনিত বর্ষব্যাপী অশৌচ; মৃত্যুর জন্য ধর্মানুষ্ঠানের বিষয়ে নিষিদ্ধ সময়। [সং. কাল২ + অশৌচ]

কালাশুদ্ধি

কালাশুদ্ধি [ kālāśuddhi ] বি. (জ্যোতিষ.) অকাল, অশুভ বা অপ্রশস্ত সময়। [সং. কাল২ + অশুদ্ধি]

কালামুখী

কালামুখী–বিণ. (স্ত্রী.) কালামুখ, কালামুখো।  

কালামুখ

কালামুখ [ kālā-mukha ] বিণ. ১. কলঙ্কলিপ্ত মুখবিশিষ্ট; ২. কলঙ্কী; ৩. নির্লজ্জ, বেহায়া (এমন কালামুখ লোক আর দেখিনি)। ☐ বি. কলঙ্কলিপ্ত মুখ (ও কালামুখ আর দেখিয়ো না)। কালামুখো–বিণ. কলঙ্কী; নির্লজ্জ। বিণ. (স্ত্রী.) কালামুখী।

কালামুখো

কালামুখো–বিণ. কলঙ্কী; নির্লজ্জ। বিণ. (স্ত্রী.) কালামুখী।