কালী
কালী [ kālī ] বি. ১. কালিকাদেবী, চণ্ডিকার রূপবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; ২. (ব্যঙ্গে) কৃষ্ণবর্ণা নারী; ৩. লেখার বা ছাপার কালি, মসি; ৪. কালিয় নাগ। [সং. কাল৩. + ঈ]। কালীতলা–বি. কালিকাদেবীর পূজার জন্য নির্দিষ্ট স্হান। আন্নাকালী–বি. কন্যাসন্তানের নামবিশেষ-ক্রমাগত কন্যাসন্তান লাভের পর আর যাতে কন্যালাভ না হয়, সেজন্য কালীর কাছে প্রার্থনা জানিয়ে এই নাম রাখা হয়। [বাং. আর + না + কালী]।