ক কাসকেট কাসকেট [ kāsa-kēṭa ] বি. গহনা বা তদ্রূপ মূল্যবান বস্তু রাখার জন্য ব্যবহৃত ছোট বাক্স। [ইং. casket]।
ক কাসুন্দি কাসুন্দি [ kāsundi ] বি. কাঁচা আম, সরষে প্রভৃতির দ্বারা প্রস্তুত আচারবিশেষ। [সং. কাসর্মদ]।
ক কাস্তে কাস্তে [ kāstē ] বি. ধান কাটার বা বাগানের কাজে ব্যবহারের জন্য অর্ধচন্দ্রাকার অস্ত্রবিশেষ। [দেশি]