কাশ্যপ

কাশ্যপ [ kāśyapa ] বিণ. ১. কশ্যপমুনির বংশধর; ২. কশ্যপসম্বন্ধীয়। ☐ বি. ১. গোত্রবিশেষ; ২. প্রাচীন মুনিবিশেষ, কণাদমুনি। [সং. কশ্যপ + অ]। কাশ্যপেয়–বি. ১. কশ্যপমুনির সন্তান; ২. সূর্য; ৩. গরুড়।

কাষায়

কাষায় [ kāṣāẏa ] বিণ. কষায় বর্ণবিশিষ্ট, গৈরিক। [সং. কষায় + অ]।

কাষ্ঠহাসি

কাষ্ঠহাসি–বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি।

কাষ্ঠ

কাষ্ঠ [ kāṣṭha ] বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু। [সং. √ কাশ্ + থ]। কাষ্ঠকুট্ট–বি. কাঠঠোকরা পাখি। কাষ্ঠপাদুকা–বি. খড়ম। কাষ্ঠফলক–বি. কাঠের তক্তা। কাষ্ঠবত্–বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক। কাষ্ঠভার–বি. কাঠের বোঝা। কাষ্ঠহাসি–বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি।

কাষ্ঠা

কাষ্ঠা [ kāṣṭhā ] বি. ১. সীমা (পরাকাষ্ঠা); ২. অতি সূক্ষ্ম কালপরিমাণ বিশেষ। [সং. কাষ্ঠ + আ]।