কেশেল

কেশেল, কাশীয়াল–বি. ১. কাশীর অধিবাসী; ২. স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; ৩. কলঙ্কযুক্ত ব্যক্তি।

কাশীয়াল

কাশীয়াল, কেশেল–বি. ১. কাশীর অধিবাসী; ২. স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; ৩. কলঙ্কযুক্ত ব্যক্তি।

কাশীলাভ

কাশীলাভ, কাশীপ্রাপ্তি–বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ।

কাশীশ্বর

কাশীশ্বর, কাশীনাথ, কাশীশ–বি. ১. কাশীর অধিদেবতা, শিব; ২. কাশীরাজ।

কাশীশ

কাশীশ, কাশীশ্বর, কাশীনাথ–বি. ১. কাশীর অধিদেবতা, শিব; ২. কাশীরাজ।

কাশীনাথ

কাশীনাথ, কাশীশ, কাশীশ্বর–বি. ১. কাশীর অধিদেবতা, শিব; ২. কাশীরাজ।

কাশী

কাশী [ kāśī ] বি. হিন্দুদের মহাতীর্থবিশেষ, বারাণসী। [সং. √ কাশ্ + অ + ঈ]। কাশীনাথ, কাশীশ, কাশীশ্বর–বি. ১. কাশীর অধিদেবতা, শিব; ২. কাশীরাজ। কাশীপ্রাপ্তি, কাশীলাভ–বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ। কাশীয়াল, কেশেল–বি. ১. কাশীর অধিবাসী; ২. স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; ৩. কলঙ্কযুক্ত ব্যক্তি।

কাশ্মীরি

কাশ্মীরি [ kāśmīri ] বিণ. কাশ্মীরদেশীয়। ☐ বি. ১. কাশ্মীরের অধিবাসী; ২. কাশ্মীরদেশে জাত শাল বা অন্য শীতবস্ত্র। [সং. কাশ্মীর + বাং. ই]।

কাশ্যপেয়

কাশ্যপেয়–বি. ১. কশ্যপমুনির সন্তান; ২. সূর্য; ৩. গরুড়।