কালো
কালো [ kālō ] বিণ. ১. কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); ২. ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); ৩. বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [< সং. কাল৩]। কালোটাকা–বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। কালোবাজার–বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। কালোবাজারি–বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ।