কিংখাব

কিংখাব, কিংখাপ [ kiṅkhāba, kiṅkhāpa ] বি. জরির কাজ-করা ফুল-কাটা রেশমি কাপড়বিশেষ। [ফা. কম্খ্বাব]।

কিংখাপ

কিংখাপ, কিংখাব [ kiṅkhāpa, kiṅkhāba ] বি. জরির কাজ-করা ফুল-কাটা রেশমি কাপড়বিশেষ। [ফা. কম্খ্বাব]।

কিংকর্তব্যবিমূঢ়

কিংকর্তব্যবিমূঢ় [ kiṅkartabya-bimūḍh় ] বিণ. কী করতে হবে বুঝতে পারে না এমন, কর্তব্য স্হির করতে অক্ষম, হতবুদ্ধি (প্রচণ্ড বকুনি খেয়ে লোকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল)। [সং. কিম্ + কর্তব্য + বিমূঢ়]। বি. কিংকর্তব্যবিমূঢ়তা।

কিঙ্কর

কিঙ্কর, কিংকর [ kiṅkara, kiṅkara ] বি. ভৃত্য, চাকর; অনুচর। [সং. কিম্ + √ কৃ + অ]। স্ত্রী. কিংকরী।

কিংকর

কিংকর, কিঙ্কর [ kiṅkara, kiṅkara ] বি. ভৃত্য, চাকর; অনুচর। [সং. কিম্ + √ কৃ + অ]। স্ত্রী. কিংকরী।

কিউ

কিউ [ kiu ] বি. সারিবদ্ধভাবে কোনোকিছুর জন্য অপেক্ষা, লাইন করে পরপর দাঁড়ানো। [ইং. queue]।

কি

কি [ ki ] অব্য. ১. সংশয়াত্মক প্রশ্নসূচক শব্দ (সেও কি আসবে? তুমি কি সেখানে যাবে?); ২. কিংবা, অথবা (কি বালক কি বৃদ্ধ)। [সং. কিম্]।

কালেক্টরি

কালেক্টরি, কালেকটরি–বি. কালেকটরের কাছারি বা দফ্তর। [ইং. collectorate]