কিছু
কিছু [ kichu ] বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)। ☐ বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)। ☐ সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় (‘আরো কিছু আছে বাকি’: রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)। [সং. কিঞ্চিত্]। কিছু কিছু–বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। ☐ বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ☐ ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)। কিছুতে–ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। ☐ সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে (‘মন নাহি মোর কিছুতেই’: রবীন্দ্র)। কিচ্ছু–বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু-র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ।
কিচিরমিচির
কিচিরমিচির, কিচ্মিচ্ [ kicira-micira, kic-mic ] বি. ১. ইঁদুর, বানর, ছোট পাখি প্রভৃতির কোলাহলধ্বনি; ২. বকাবকি, ঝগড়া; কোলাহল, গোলমাল। [দেশি]।