কিটকিটে

কিটকিটে [ kiṭa-kiṭē ] বিণ. ১. অত্যধিক মিষ্টি স্বাদের ভাবপ্রকাশক (কিটকিটে মিষ্টি ভালো লাগে না); ২. অত্যন্ত নোংরা, ময়লা। [দেশি]।

কিঞ্জল্ক

কিঞ্জল্ক, কিঞ্জল [ kiñjalka, kiñjala ] বি. ১. ফুলের কেশর; ২. পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]।

কিঞ্জল

কিঞ্জল, কিঞ্জল্ক [ kiñjala, kiñjalka ] বি. ১. ফুলের কেশর; ২. পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]।

কিঞ্চিমাত্র

কিঞ্চিমাত্র–বিণ. বি. সামান্যপরিমাণ. একটুও, কিছুমাত্র (কিঞ্চিন্মামাত্র খাদ্যও গ্রহণ করেনি)। ☐ ক্রি-বিণ. সামান্য পরিমাণেও, একটুও (তাকে কিঞ্চিন্মাত্রও বিশ্বাস করি না)।

কিঞ্চিত্

কিঞ্চিত্ [ kiñcit ] অব্য. বিণ. অল্প, সামান্য, একটু। [সং. কিম্ + চিত্]। কিঞ্চিদধিক–বিণ. সামান্য বা একটু বেশি। কিঞ্চিদুষ্ণ–বিণ. সামান্য বা একটু গরম। কিঞ্চিদূন বিণ. সামান্য বা ঈষত্ কম। কিঞ্চিমাত্র–বিণ. বি. সামান্যপরিমাণ. একটুও, কিছুমাত্র (কিঞ্চিন্মামাত্র খাদ্যও গ্রহণ করেনি)। ☐ ক্রি-বিণ. সামান্য পরিমাণেও, একটুও (তাকে কিঞ্চিন্মাত্রও বিশ্বাস করি না)।

কিচ্ছু

কিচ্ছু–বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু-র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ।

কিছুতে

কিছুতে–ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। ☐ সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে (‘মন নাহি মোর কিছুতেই’: রবীন্দ্র)।