কিনারা
কিনারা [ kinārā ] বি. ১. তীর, কূল (নদীর কিনারা); ২. সীমা, প্রান্ত, পার্শ্ব (পথের কিনারা); ৩. উপায়, বন্দোবস্ত (সমস্যার কিনারা করা); ৪. প্রতিকার (বিপদের কিনারা); ৫. সত্য উদ্ঘাটন (চুরির কিনারা করা); ৬. উদ্ধার, অনুসন্ধান, খোঁজ (হারানো টাকার কিনারা করা); ৭. নিষ্পত্তি, মীমাংসা, সমাধান (মামলার কিনারা করা)। [ফা. কিনারা]।
কিনা
কিনা১ [ kinā ] অব্য. সংশয় বিতর্ক প্রভৃতি সূচক শব্দ (যাবে কিনা বল, করিবে কিনা জানি না); যেহেতু (যাবে কিনা, তাই গাড়ি ডেকেছে); প্রশ্নসূচক শব্দ (বিপদে বুদ্ধি খোলে, ঠিক কিনা?); অর্থাত্ (ন্যাশ্নালিজম কিনা স্বাদেশিকতার বুলি শুনছি)। [সং. কিংনু]। কিনা২, কেনা–ক্রি. ক্রয় করা, মূল্যের বিনিময়ে নেওয়া (নতুন বই কিনেছে)। ☐ বিণ. ক্রয় করা হয়েছে এমন (কেনা গোলাম)। ☐ বি. ক্রয় (কেনাকাটা)। [< বাং. √ কিন্ + আ কিনা > কেনা]। কেনাদর–বি. যে দামে কেনা হয়েছে, ক্রয়মূল্য। কেনান, কিনানো–ক্রি. বি. অপরকে দিয়ে ক্রয় করানো। কেনাবেচা–বি. ক্রয়-বিক্রয়।