কিমিয়া

কিমিয়া, কিমিতি [ kimiẏā, kimiti ] বি. রসায়নবিদ্যা। [< ইং. chemistry. তু. আ. অল্কিমিয়া; তু. ইং. alchemy]

কিমিতি

কিমিতি, কিমিয়া [ kimiti, kimiẏā ] বি. রসায়নবিদ্যা। [< ইং. chemistry. তু. আ. অল্কিমিয়া; তু. ইং. alchemy]

কিমাশ্চর্য

কিমাশ্চর্য [ kimāścarya ] বি. কী অদ্ভুত ব্যাপার। ☐ বিণ. অদ্ভুত। [সং. কিম্ + আশ্চর্য]।

কিমাকার

কিমাকার [ kimākāra ] বিণ. ১. কী আকারের, কীরূপ; ২. কুত্সিত আকৃতিবিশিষ্ট (কিম্ভূতকিমাকার)। [সং. কিম্ + আকার]।

কিমতে

কিমতে [ kimatē ] ক্রি-বিণ. (কাব্যে) কেমন করে, কীভাবে। [বাং. কি (কী) + মত + এ]।

কিবা

কিবা [ kibā ] অব্য. ১. হোক না কেন, কি, অথবা (অন্ধের কিবা দিন কিবা রাত); ২. (প্রশংসায় বা ব্যঙ্গে) কেমন, কী সুন্দর (কিবা মনোহর, আহা কিবা ভঙ্গি); ৩. কী আর (তুমি কিবা বলবে)। [বাং. কি + বা]।

কিফাইত

কিফাইত, কিফায়ত, কিফায়েত [ kiphāita, kiphāẏata, kiphāẏēta ] বি. ১. কম খরচ; ব্যয়হ্রাস; ২. সস্তা দর; ৩. লাভ। [আ. কিফায়ত্]

কিফায়েত

কিফায়েত, কিফাইত, কিফায়ত [ kiphāẏēta, kiphāita, kiphāẏata ] বি. ১. কম খরচ; ব্যয়হ্রাস; ২. সস্তা দর; ৩. লাভ। [আ. কিফায়ত্]

কিফায়ত

কিফায়ত, কিফায়েত, কিফাইত [ kiphāẏata, kiphāẏēta, kiphāita ] বি. ১. কম খরচ; ব্যয়হ্রাস; ২. সস্তা দর; ৩. লাভ। [আ. কিফায়ত্]

কিপটে

কিপটে [ kipaṭē ] বিণ. (কথ্য.) কৃপণ (কিপটে বুড়ো)। [সং. কৃপণ]।