ক কিয়ে কিয়ে [ kiẏē ] অব্য. বিণ. সর্ব. (প্রা. কাব্যে) ১. কী; ২. কেন; ৩. কিংবা, অথবা; ৪. কিবা, কেমন (কিয়ে মনোহর); ৫. অতি সুন্দর; ৬. কে; ৭. কেমন; ৮. কত; ৯. অতি, অত্যন্ত; ১০. কী অদ্ভুত; ১১. কোন। [মৈথি. < সং. কিম্?]।
ক কিয়ত্ কিয়ত্ [ kiẏat ] অব্য. বিণ. ১. কত বা কী পরিমাণ; ২. কিঞ্চিত্, একটু (কিয়ত্পরিমাণে সুস্হ)। [সং. কিম্ + ইয়ত্]। কিয়দ্দিন–বি. কিছুদিন, অল্পদিন (কিয়দ্দিন পর)। কিয়দ্দূর–বি. কিছুদূর, খানিকদূর।
ক কিম্ভূত কিম্ভূত [ kimbhūta ] বিণ. ১. কীরূপ, কেমন; ২. অদ্ভুত। [সং. কিম্ + ভূত]। কিম্ভূতকিমাকার–বিণ. অদ্ভুত; কুত্সিত আকারবিশিষ্ট, বিকট।
ক কিম্পুরুষ কিম্পুরুষ [ kimpuruṣa ] বি. ১. কিন্নর, দেবযোনিবিশেষ; ২. পুরাণোক্ত ভূখণ্ড, জম্বুদ্বীপের অংশবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + পুরুষ]।