ক কিরাত কিরাত [ kirāta ] বি. ১. ভারতের প্রাচীন বন্যজাতিবিশেষ; ২. ব্যাধ; ৩. পার্বত্য অঞ্চলবিশেষ। [সং. কির + √ অত্ + অ]। বি. (স্ত্রী.) কিরাতী। কিরাতিনী–বি. (স্ত্রী.) কিরাত দেশে উত্পন্ন সুগন্ধযুক্ত বস্তুবিশেষ; জটামাংসী।
ক কিরণ কিরণ [ kiraṇa ] বি. ১. আলোকরশ্মি, অংশু (সূর্যকিরণ, চন্দ্রকিরণ); ২. রৌদ্র। [সং. √ কৃ + অন]। কিরণপাত, কিরণসম্পাত–বি. আলোকরশ্মিবর্ষণ, আলোকপাত। কিরণময়–বিণ. আলোকময়, দীপ্তিময়। স্ত্রী. কিরণময়ী। কিরণমালী (-লিন্) বি. সূর্য।
ক কিরকির কিরকির, কির্কির্ [ kira-kira, kir-kir ] বি. সূক্ষ্ম বালুকণার ঘষায় যে অনুভূতি হয় (চোখটা কিরকির করছে)। কিরকিরে–বিণ. ১. বালুকণাময়; ২. বালির মতো খরখরে; ৩. কর্কশ। [ধ্বন্যা.]।