কিলকিঞ্চিত
কিলকিঞ্চিত [ kila-kiñcita ] বি. (বৈ. শা.) গভীর আনন্দজনিত গর্ব অভিলাষ ইত্যাদি বিভিন্ন ভাবের যুগপত্ প্রকাশ। [সং. কিল + কিম্ + চিত]।
কিলিয়ে কাঁঠাল পাকানো
কিলিয়ে কাঁঠাল পাকানো–ক্রি. বি. ১. কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা; ২. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা।
কিল খেয়ে কিল চুরি করা
কিল খেয়ে কিল চুরি করা–আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে।