কিষান

কিষান, কিষাণ [ kiṣāna, kiṣāṇa ] বি. কৃষক, চাষি। [সং. কৃষাণ]। বি. (স্ত্রী.) কিষানি, কিষাণি।

কিশোরসাহিত্য

কিশোরসাহিত্য–বি. সাধারণত অপ্রাপ্তবয়স্কদের জন্য রচিত সাহিত্য।

কিশোরী

কিশোরী–বিণ. বি. (স্ত্রী.) কিশোর।

কিশোর

কিশোর [ kiśōra ] বিণ. বাল্য ও যৌবনের মধ্যবর্তী বয়সী, সাধারণত দশ-এগারো থেকে পনেরো-ষোলো বছর বয়সী (তখন আমার কিশোর কাল)! ☐ বি. কিশোর বয়স্ক অর্থাত্ অপ্রাপ্তবয়স্ক পুরুষ (দরজায় দাঁড়িয়ে একটি কিশোর)। বিণ. বি. (স্ত্রী.) কিশোরী। কিশোরসাহিত্য–বি. সাধারণত অপ্রাপ্তবয়স্কদের জন্য রচিত সাহিত্য।

কিসলয়

কিসলয়, কিশলয় [ kisalaẏa, kiśalaẏa ] বি. ১. গাছের কচি পাতা, নবপল্লব; ২. নতুন পাতাযুক্ত শাখা। [সং. কিং (কিছু) + √ শল্ (√ সল্) + অয়]।

কিশলয়

কিশলয়, কিসলয় [ kiśalaẏa, kisalaẏa ] বি. ১. গাছের কচি পাতা, নবপল্লব; ২. নতুন পাতাযুক্ত শাখা। [সং. কিং (কিছু) + √ শল্ (√ সল্) + অয়]।

কিলো

কিলো [ kilō ] বি. মেট্রিক পদ্ধতির এক হাজার পরিমাণ; কিলোগ্রাম কিলোলিটার কিলোমিটার প্রভৃতির সংক্ষিপ্ত রূপ (এক কিলো মাছ)। [ইং. kilo]। কিলোগ্রাম–বি. বিণ. এক হাজার গ্রাম। কিলোমিটার–বি. বিণ. এক হাজার মিটার। কিলোলিটার–বি. বিণ. এক হাজার লিটার।