ক্রান্তি

ক্রান্তি [ krānti ] বি. ১. সংক্রমণ; ২. অগ্রগতি; ৩. আমূল পরিবর্তন, বিপ্লব; ৪. অয়নবৃত্ত; অয়নমণ্ডল (কর্কটক্রান্তি, মকরক্রান্তি); ৫. এক কড়ার তিন ভাগের এক ভাগ (কড়াক্রান্তি, ক্রান্তিকিয়া)। [সং. √ ক্রম্ + তি]। ক্রান্তিপাত–বি. বিষুববৃত্ত ও ক্রান্তিবৃত্ত যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, eq uinoctial point. ক্রান্তিবলয়–বি. বিষুবরেখার প্রায় চল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে কল্পিত বলয়াকৃতি রেখা। ক্রান্তিবৃত্ত, ক্রান্তিমণ্ডল–বি. অয়নবৃত্ত; সূর্যের আপাত গতিপথ, ecliptic. কড়াক্রান্তির হিসাব–বি. অতি সূক্ষ্ম হিসাব। ক্রান্তীয়–বিণ. সংক্রমণ বা গতি সম্বন্ধীয়।

ক্রান্তদর্শী

ক্রান্তদর্শী (-র্শিন্)–বিণ. সর্বজ্ঞ, যিনি ভূত-ভবিষ্যত্ সবই জানেন।

ক্রান্ত

ক্রান্ত [ krānta ] বিণ. ১. ব্যাপ্ত; ২. সঞ্চারিত; ৩. অতীত (অতিক্রান্ত)। [সং. √ ক্রম্ + ত]। ক্রান্তদর্শী (-র্শিন্)–বিণ. সর্বজ্ঞ, যিনি ভূত-ভবিষ্যত্ সবই জানেন।

ক্রাউন

ক্রাউন [ krāuna ] বি. ১. রাজমুকুট; ২. কাগজের মাপবিশেষ। [ইং. crown]।

ক্রসিং

ক্রসিং [ krasi ] বি. ১. দুটি বা ততোধিক পথের সংযোগস্হল (শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিং); ২. কোনো স্হানে দুই দিক থেকে দুটি রেলগাড়ির সাক্ষাত্ এবং একটি কর্তৃক অপরটিকে আগে রওনা করে দেবার ব্যবস্হা। [ইং. crossing]।

ক্রয়সীমা

ক্রয়সীমা–বি. যে পর্যন্ত কেনা যেতে পারে (ও জিনিস সাধারণ লোকের ক্রয়সীমার বাইরে)।

ক্রয়যোগ্য

ক্রয়যোগ্য–বিণ. কেনা বা খরিদ করা যেতে পারে এমন (দোকানে যাই বটে, তবে ক্রয়যোগ্য জিনিস তো তেমন চোখে পড়ে না)।

ক্রয়মূল্য

ক্রয়মূল্য–বি. কেনাদাম, যে দামে কেনা হয়েছে (কোনো দোকানদার কি তোমাকে ক্রয়মূল্যে জিনিস দেবে?)।