কিসে

কিসে, কীসে [ kisē, kīsē ] সর্ব. ১. কী থেকে, কীসের জন্য (এ কথা উঠল কিসে); | ২. কোন্ বস্তুর দ্বারা, কোন্ উপায়ে, কেমন করে (সুখ কীসে হবে?); ৩. কোন্ বস্তুর মধ্যে, কার মধ্যে (সুখ কিসে আছে? দুধ কিসে আছে?)। [বাং. কিস > হি. কিস (প্রাকৃ. কীস) + এ]। কিসে আর কিসে–অতি উত্তমের সঙ্গে অতি অধমের বা নিকৃষ্টের তুলনা।

কিস্সা

কিস্সা [ kissā ] বি. কেচ্ছা, কুত্সামূলক গল্প। [আ. কি’স্সা]।

কিসমত

কিসমত, (বর্জি.) কিসমত্ [ kisamata, kisamat ] বি. ভাগ্য, অদৃষ্ট, বরাত। [আ. কিস্মত্]।

কিসিম

কিসিম, কিসম [ kisama, kisima ] বি. প্রকার, রকম (হরেক কিসিমের খেলনা)। [আ. কিস্ম্]।

কিসম

কিসম, কিসিম [ kisama, kisima ] বি. প্রকার, রকম (হরেক কিসিমের খেলনা)। [আ. কিস্ম্]।

কিষ্কিন্ধা

কিষ্কিন্ধা, কিষ্কিন্ধ্যা [ kiṣkindhā, kiṣkindhyā ] বি. রামায়ণে বর্ণিত বানরদের দেশবিশেষ বা তার রাজধানী। [সং. কিখি + √ ইন্ধি + অ + আ]।

কিষ্কিন্ধ্যা

কিষ্কিন্ধ্যা, কিষ্কিন্ধা [ kiṣkindhyā, kiṣkindhā ] বি. রামায়ণে বর্ণিত বানরদের দেশবিশেষ বা তার রাজধানী। [সং. কিখি + √ ইন্ধি + অ + আ]।

কিষাণ

কিষাণ, কিষান [ kiṣāṇa, kiṣāna ] বি. কৃষক, চাষি। [সং. কৃষাণ]। বি. (স্ত্রী.) কিষাণি, কিষানি।