কীজন্য

কীজন্য–অব্য. কেন (কীজন্য কাঁদছ?)।

কীরকম

কীরকম–অব্য. বিণ. কেমন, কী ধরনের (কীরকম আছ? কীরকম লোক তিনি?)।

কী

কী [ kī ] সর্ব. কোন্ বস্তু; কোন্ ধরনের জিনিস বা ব্যাপার (কী চাই? কী খাচ্ছ? কী যে বল)। ☐ বিণ. কেমন, কীরূপ (কী খেলা, কী কথা)। ☐ (বিস্ময়সূচক) অব্য. খুব, অতিশয় (কী আশ্চর্য!)। [বাং. কী < সং. কিম্]। কীজন্য–অব্য. কেন (কীজন্য কাঁদছ?)। কীরকম–অব্য. বিণ. কেমন, কী ধরনের (কীরকম আছ? কীরকম লোক তিনি?)।

কিস্তিমাত

কিস্তিমাত–বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ।

কিস্তি

কিস্তি১ [ kisti ] বি. বড় মালবাহী নৌকা; জাহাজ। [ফা.কিশ্তী]। কিস্তি২ [ kisti ] বি. ১. ঋণের পরিশোধযোগ্য অংশ; ২. আংশিক ঋণ শোধের সময়; ৩. খাজনা আদান-প্রদানের সময়; ৪. দফা, ক্ষেপ, খেপ, বার, instalment (আর এক কিস্তি মাল আসবে)। [ফা. কিস্ত]। কিস্তিবন্দি–বি. দফায় দফায় ঋণপরিশোধের ব্যবস্হা। কিস্তি৩ [ kisti ] বি. দাবাখেলায় বিপক্ষের রাজাকে সরাসরি আক্রমণ বা তার চলাচল রোধের জন্য চালবিশেষ। [ফা. কিশ্ত্]। কিস্তিমাত–বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ।

কীসের

কীসের, কিসের [ kīsēra, kisēra ] সর্ব. ১. কোন্ বস্তুর, কোন্ বিষয়ের (‘কিসের তরে অশ্রু ঝরে’: রবীন্দ্র); ২. কী ধরনের, আদৌ সে কিসের গরিব?); ৩. অকারণ, মিথ্যা (‘কিসের দৈন্য, কিসের দুঃখ’: দ্বি. রা)। [বাং. কিস + এর]।

কিসের

কিসের, কীসের [ kisēra, kīsēra ] সর্ব. ১. কোন্ বস্তুর, কোন্ বিষয়ের (‘কিসের তরে অশ্রু ঝরে’: রবীন্দ্র); ২. কী ধরনের, আদৌ সে কিসের গরিব?); ৩. অকারণ, মিথ্যা (‘কিসের দৈন্য, কিসের দুঃখ’: দ্বি. রা)। [বাং. কিস + এর]।

কিসে আর কিসে

কিসে আর কিসে–অতি উত্তমের সঙ্গে অতি অধমের বা নিকৃষ্টের তুলনা।

কীসে

কীসে, কিসে [ kīsē, kisē ] সর্ব. ১. কী থেকে, কীসের জন্য (এ কথা উঠল কিসে); | ২. কোন্ বস্তুর দ্বারা, কোন্ উপায়ে, কেমন করে (সুখ কীসে হবে?); ৩. কোন্ বস্তুর মধ্যে, কার মধ্যে (সুখ কিসে আছে? দুধ কিসে আছে?)। [বাং. কিস > হি. কিস (প্রাকৃ. কীস) + এ]।